Logo

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৪:১২
দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী
রুহুল কবির রিজভী | ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু মোকাবিলায়ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকেই সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন, যাতে ডেঙ্গুর বিস্তার ঠেকানো যায়। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তারেক রহমানের সরকার জনগণের সরকার, কোনো ধরনের নৈরাজ্য অপরাধকে প্রশ্রয় দেবে না সরকার।’

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD