Logo

ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৭:৩০
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই
ডা. জাহেদ উর রহমান | ফাইল ছবি

ডিসেম্বর আসছে। এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে, তা বহন করে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে ক্রমাগত এই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চান বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলেরও কবর হোক জনগণের মন থেকে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD