রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র রমজান মাস ঘিরে নতুন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজানের চাঁদ দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরাতের আকাশে।
বিজ্ঞাপন
প্রাথমিক ধারণা করা হয়েছিল, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা তখন জানিয়েছিল, ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর আকাশে রমজানের চাঁদ উঠবে। তবে আইএসি’র সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদ চূড়ান্ত অবস্থায় থাকলেও তা দৃশ্যমান হবে না। বরং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর প্রায় এক মিনিটের জন্য চাঁদ দেখা যেতে পারে।
আরও পড়ুন: সঠিক সময়ে নামাজ আদায় কেন এত গুরুত্বপূর্ণ
বাংলাদেশে রমজান শুরু হয় সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ার এক দিন পর। সেক্ষেত্রে, আইএসি’র পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে রমজানের চাঁদ দেখা যাবে ২০ ফেব্রুয়ারি, এবং সেখান থেকে রোজা শুরু হবে ২১ ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
রমজান মাস ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ রোজা বা সিয়ামের জন্য সুপরিচিত। এই মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। রোজা পালন শুধু খাদ্য ও পানাহার সীমাবদ্ধতা নয়, বরং এটি ধ্যান, আত্মসংযম এবং পরোপকারের মাধ্যমে মানসিক ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক।
রমজানের শেষদিকে, মাসের ২৯ বা ৩০তম দিনে উদিত হয় শাওয়াল মাসের চাঁদ। এটি ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতরের সূচক হিসেবে বিবেচিত হয়। ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে রমজানের সিয়াম সাধনা শেষ করে মুসলিমরা দৈনন্দিন জীবনে ফিরে যান।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা জানিয়েছেন, রমজান মাসকে ঘিরে মুসলিম উম্মাহর মধ্যে বিশেষ প্রস্তুতি থাকে। পরিবার ও কমিউনিটি পর্যায়ে খাদ্য ও ইবাদতের পরিকল্পনা করা হয়। এছাড়া রোজা পালন ও চাঁদ দেখা সংক্রান্ত এই পূর্বাভাসগুলো মুসলিমদের দৈনন্দিন জীবনকে মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে।








