Logo

রোজা শুরুর তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০
রোজা শুরুর তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত ফোন নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য ফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD