Logo

চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৭
চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
ছবি: সংগৃহীত

দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সিয়াম সাধনা শুরু হচ্ছে। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রোজার প্রস্তুতি নেবেন।

বিজ্ঞাপন

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি–র সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। সভাটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD