চলতি বছর দুবাইতে ১০টি নতুন মসজিদ উদ্বোধন

চলতি বছর এখন পর্যন্ত দুবাই ১০টি নতুন মসজিদ উদ্বোধন করেছে। পবিত্র রমজান মাসে আরও পাঁচটি মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে, ফলে চলতি বছরে মোট ১৫টি নতুন মসজিদ সম্প্রসারণ কার্যক্রমে যুক্ত হবে।
বিজ্ঞাপন
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, আবাসিক এলাকায় মসজিদে প্রবেশাধিকার সহজ করা এবং ধর্মীয় অবকাঠামোকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষত রমজানে বাড়তি মুসল্লির চাপ সামাল দিতে সক্ষমতা বৃদ্ধিই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই প্রকল্পগুলো কেবল নামাজের জায়গা বৃদ্ধি করতে সীমাবদ্ধ নয়; বরং পাড়া-মহল্লার মসজিদকে আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র হিসেবে আরও কার্যকর করে তোলাই মূল উদ্দেশ্য। এতে স্থানীয় সম্প্রদায়ের জন্য জীবনমান উন্নত হওয়ার আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
নতুন মসজিদগুলোতে পর্যাপ্ত নামাজের স্থান, আধুনিক সুযোগ-সুবিধা এবং মুসল্লিদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা থাকবে।
সূত্র : গালফ নিউজ








