Logo

আজ পবিত্র জুমাতুল বিদা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ১১:১৪
আজ পবিত্র জুমাতুল বিদা
ছবি: সংগৃহীত

পবিত্র জুমাতুল বিদা আজ। এর মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে মাহে রমজান। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময় হিসেবে বিবেচিত। প্রতি বছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায়ের পর মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও নাজাত কামনায় বিশেষ দোয়া করবেন।

বিজ্ঞাপন

ইসলামে শুক্রবারের মর্যাদা অন্য দিনের তুলনায় বেশি। আর রমজান মাসের শুক্রবারগুলোর গুরুত্ব আরও বেশি বলে মনে করা হয়। সেই বিবেচনায় রমজানের শেষ জুমা—জুমাতুল বিদা—বিশেষ তাৎপর্য বহন করে।

এ দিন রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে খুতবায় রমজানের গুরুত্ব ও ইবাদতের ফজিলত তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

এছাড়া জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD