Logo

২০২৭ সালে কবে শুরু হবে রমজান ও ঈদুল ফিতর?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৯:২৯
২০২৭ সালে কবে শুরু হবে রমজান ও ঈদুল ফিতর?
ছবি: সংগৃহীত

২০২৭ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ কী—তার একটি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে ধর্মীয় উৎসবগুলোর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করায় পূর্বাভাসে পরিবর্তন হতে পারে।

বিজ্ঞাপন

হিজরি বর্ষপঞ্জির মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়। নতুন চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে মাসের দৈর্ঘ্য নির্ধারিত হয়। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি প্রতি মাসে চাঁদ পর্যবেক্ষণ করে ধর্মীয় গুরুত্বপূর্ণ দিনগুলোর তারিখ ঘোষণা করে।

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রবিবার শাবান মাসের শেষ দিকে রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

তবে ২৯ শাবান সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখা সম্ভব নাও হতে পারে। এ কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে দেশটিতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ

রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ মার্চ সোমবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

চাঁদ দেখা গেলে পরদিন ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ৮ মার্চ চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ বুধবার।

ঈদুল আজহা হতে পারে ১৬ বা ১৭ মে

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন ৯ জিলহজ পবিত্র আরাফার দিন।

বিজ্ঞাপন

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৬ মে বৃহস্পতিবার অথবা ৭ মে শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সেই হিসাব অনুযায়ী ঈদুল আজহা ১৬ মে রবিবার অথবা ১৭ মে সোমবার পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জুনে শুরু হতে পারে নতুন ইসলামি বছর

জিলহজ মাসের দৈর্ঘ্য ও চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৪৪৯ হিজরি সনের প্রথম মাস মুহররম শুরু হওয়ার সম্ভাব্য তারিখও কয়েকভাবে নির্ধারিত হতে পারে।

বিজ্ঞাপন

জিলহজ ৭ মে শুরু হয়ে ২৯ দিনে শেষ হলে মুহররম শুরু হতে পারে ৫ জুন শনিবার। আর জিলহজ ৩০ দিনের হলে তা শুরু হতে পারে ৬ জুন রবিবার।

অন্যদিকে, জিলহজ ৮ মে শুরু হলে ২৯ দিনের মাস শেষে ৬ জুন শনিবার এবং ৩০ দিনের মাস শেষে ৭ জুন রবিবার মুহররমের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এসব তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসভিত্তিক। চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

সূত্র : খালিজ টাইমস

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD