১৯ সেপ্টেম্বর মাওলিদ সেলিব্রেশন ও ফাতিহায়ে ইয়াজদহম আয়োজন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমন এবং গাউছুল আজম বড় পীর হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে রাজধানীতে বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) রাজধানীর কাকরাইলের ভিআইপি রোডে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) দ্বিতীয় তলায় ‘মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে’ এ মাহফিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘স্কলার্স ফোরাম বাংলাদেশ’-এর আয়োজনে ‘মাওলিদ সেলিব্রেশন ও ফাতিহায়ে ইয়াজদহম’ শীর্ষক বিশেষ এ আয়োজন শনিবার সকাল ৯টায় শুরু হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমন এবং গাউছুল আজম বড় পীর হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে আলোচনা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।








