Logo

বাংলাদেশে জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, মাস শুরু মঙ্গলবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ১৯:৪১
বাংলাদেশে জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, মাস শুরু মঙ্গলবার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

সভায় জানানো হয়, আগামীকাল সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে। এরপর মঙ্গলবার থেকে শুরু হবে জমাদিউল আউয়াল মাস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD