Logo

প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবেন না রাজনৈতিক পদধারী: সারজিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১৪:১৯
প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবেন না রাজনৈতিক পদধারী: সারজিস
সারজিস আলম | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের পদধারী ব্যক্তি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে অবস্থান করতে পারবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি।

সারজিস আলম লিখেছেন, কোন রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না। এই শর্তে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রেসক্লাবের কমিটিগুলো হওয়া উচিত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অন্যথায় সাংবাদিকতার নামে দলীয় সাংবাদিকতা কিংবা অপসংবাদিকতার দৃষ্টান্ত স্থাপিত হবে। অপেশাদার, দলীয়, তোষামোদকারী, তথাকথিত সাংবাদিকরা প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মানহানির কারণ হবে।

সারজিস আলমের মতে, যারা নিজেকে সাংবাদিক পরিচয়ের পূর্বে কোন নির্দিষ্ট দলের পদধারী নেতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করে তারা আর যাই হোক, সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতে পারে না।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD