Logo

এবার স্বাধীনতার ঘোষক দাবি করলেন কাজী ইব্রাহীম!

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৭
এবার স্বাধীনতার ঘোষক দাবি করলেন কাজী ইব্রাহীম!
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মুফতি কাজী ইব্রাহীম এক চাঞ্চল্যকর দাবি করেছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, ১৯৭১ সালে গান পয়েন্টে দাঁড়িয়ে তিনিই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

ভিডিওতে মুফতি কাজী ইব্রাহীম আরও দাবি করেন, মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের বিরুদ্ধে ব্যবহৃত জনপ্রিয় স্লোগান ‘ধর ধর’ তাঁরই দেওয়া। ভিডিওতে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে এই ঐতিহাসিক কৃতিত্বগুলো নিজের হিসেবে উপস্থাপন করছেন।

তবে এই দাবি ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্যকে ভিত্তিহীন এবং ইতিহাসের বিকৃতি হিসেবে সমালোচনা করছেন।

বিজ্ঞাপন

এর আগে মুফতি কাজী ইব্রাহীম নানা বিতর্কিত মন্তব্যের কারণে ইতোমধ্যেই বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এবারের নতুন দাবি তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD