Logo

‘আল্লাহ জান্নাত দেওয়া আরম্ভ করলে সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৬, ২০:৩৮
‘আল্লাহ জান্নাত দেওয়া আরম্ভ করলে সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সাতক্ষীরা নিয়ে দেওয়া একটি পুরোনো বক্তব্যের ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই ভিডিওটি আবার আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, “আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া শুরু করেন, তাহলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবেন।”

ভিডিওতে তিনি আরও বলেন, গরিব মানুষকে আল্লাহ ও তাঁর রাসুল (সা.) বেশি ভালোবাসতেন। তিনি বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা তার আবেগের জায়গা। নিজের অভিজ্ঞতা ও ধারণার ভিত্তিতে তিনি মন্তব্য করেন, কিয়ামতের দিন জান্নাত দেওয়া শুরু হলে প্রথমে সাতক্ষীরা, এরপর চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর নাম আসবে। আর নিজের জেলা কুষ্টিয়াকে তিনি রসিকতার ছলে ৬৪ নম্বরে রাখেন, কারণ সেখানে “মাদকের আড্ডা” রয়েছে বলে উল্লেখ করেন।

ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি প্রকাশিত একটি ব্যক্তিগত ভিডিওর প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিপক্ষের অনেকেই আমির হামজার ওই বক্তব্য শেয়ার করে বিভিন্ন ধরনের মন্তব্য ও ট্রল করছেন। তাদের অভিযোগ, জামায়াতের এই সংসদ সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন।

অন্যদিকে, গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তার ভাষ্য, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার বৈধ দ্বিতীয় স্ত্রী।

বিজ্ঞাপন

এক ফেসবুক পোস্টে তিনি জানান, গত ১৩ জুলাই তিনি প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ বাইরে যাওয়ার পর কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করেন বলে তিনি অভিযোগ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD