Logo

গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকছে না: শিশির মনির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ২১:২৫
গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকছে না: শিশির মনির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না—এ নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির মনে করেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে না।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোস্টে শিশির মনির লেখেন, “সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজই নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়ে দিচ্ছে। কারণ, নৈতিক স্খলন। প্রশ্ন হলো, তিনি সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে, পারবেন না।”

এর আগে বুধবার বিকেলে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানায়, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD