আহত কিশোরকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি আবেগঘন পোস্ট পাটওয়ারীর

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত এক কিশোরের বাম চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি কিশোরটির চোখের আলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আবেদন জানান।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, দশম শ্রেণির ওই শিক্ষার্থীর বৃহস্পতিবার সকাল ১০টায় অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কিশোরটি এখনও বিশ্বাস করে অপারেশনের পর সে আবারও পৃথিবী দেখতে পারবে। তবে চিকিৎসকদের কাছ থেকে তিনি জেনেছেন, আহত চোখটির দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।
পোস্টে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, নিরপরাধ ওই শিশুর হারানো চোখ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতার প্রয়োগ যেভাবেই হোক না কেন, অন্তত একটি শিশুর জীবন থেকে এমন অপূরণীয় ক্ষতি যেন পূরণ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে স্থানীয় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে। ওই ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের আরেক শীর্ষ নেতা সারজিস আলমসহ একাধিক নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে থাকা এক কিশোরের বাম চোখে গুরুতর আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, তার চোখ থেকে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আহত কিশোরটির ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হামলার ঘটনার পর মঙ্গলবার রাতেই সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একইসঙ্গে হবিগঞ্জেও কর্মসূচি ঘোষণা করা হয়। পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় স্থানীয় ছাত্রদল ও যুবদল। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করে।
বিজ্ঞাপন
তবে ১৪৪ ধারা কার্যকর থাকা অবস্থাতেই বুধবার (২৯ জুলাই) দুপুরে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা ও কর্মী গাড়িবহর নিয়ে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে পুলিশ তাদের বহর আটকে দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এনসিপি নেতাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। দলটির নেতারা জানান, তারা হামলার ঘটনায় মামলা দায়ের এবং আহতদের দেখতে হবিগঞ্জে যেতে চেয়েছিলেন। তবে ১৪৪ ধারা বলবৎ থাকায় পুলিশ তাদের অগ্রসর হতে বাধা দেয়।
পরবর্তীতে সন্ধ্যার পর নাহিদ ইসলামসহ দলের কয়েকজন নেতা হবিগঞ্জে পৌঁছাতে সক্ষম হন। সেখানে তারা হামলার ঘটনায় বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ছাত্রসংগঠনটির শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ৮টার দিকে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ সময় এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।









