Logo

বৃষ্টির মধ্যেও সড়কে অবস্থান নিলেন এনসিপি নেতারা

profile picture
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ
২৯ জুলাই, ২০২৬, ১৮:৪৯
বৃষ্টির মধ্যেও সড়কে অবস্থান নিলেন এনসিপি নেতারা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে প্রবল বৃষ্টি উপেক্ষা করে বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর হবিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। বিকেল প্রায় ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা ঠেকাতে সড়কে ব্যারিকেড স্থাপন করে।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহসহ দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও একপর্যায়ে নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে তারা হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় পৌঁছে সড়কে অবস্থান নেন। এ সময় বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা স্থান ত্যাগ না করে কর্মসূচি অব্যাহত রাখেন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ দলের কয়েকজন আহত হন। পাশাপাশি কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগও ওঠে।

বিজ্ঞাপন

সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাতেই বুধবার হবিগঞ্জে নতুন করে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। একই দিনে জেলা যুবদলও সমাবেশের ঘোষণা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ জেলা প্রশাসন পৌর এলাকার নির্দিষ্ট অংশে অনির্দিষ্টকালের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, ১৪৪ ধারা জারির পরও এনসিপির কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি ঘিরে হবিগঞ্জ ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD