Logo

আপনারাই না মজলুম ছিলেন, তখন কেমন লেগেছিল মনে পড়ে: তাসনিম জারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১১:২২
আপনারাই না মজলুম ছিলেন, তখন কেমন লেগেছিল মনে পড়ে: তাসনিম জারা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে সংঘর্ষে গুরুতর আহত ১৮ বছর বয়সী এক কিশোরের একটি চোখ হারানোর আশঙ্কার ঘটনায় তীব্র ক্ষোভ ও বেদনা প্রকাশ করেছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সহিংসতার নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন, ক্ষমতা হাতে এলেই কেন সংযম হারিয়ে ফেলতে হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আহত কিশোরটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে তাসনিম জারা লেখেন, মাত্র ১৮ বছর বয়সী ওই তরুণের সামনে পুরো জীবন পড়ে রয়েছে। অথচ সহিংসতার কারণে তাকে একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন রেখে বলেন, কিশোরটি এমন কী অপরাধ করেছিল, যার জন্য তাকে এত বড় মূল্য দিতে হলো। তার ভাষ্য অনুযায়ী, ক্ষমতা অর্জনের পর কেউ যদি নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সেটি সমাজের জন্য উদ্বেগজনক।

বিজ্ঞাপন

তিনি আরও স্মরণ করিয়ে দেন, আপনারাই না মজলুম ছিলেন? মাত্র দুই বছর আগে ফ্যাসিস্ট রেজিম আপনাদেরই প্রিয়জনের চোখ কেড়ে নিয়েছিল। তখন কেমন লেগেছিল মনে পড়ে? সেই কষ্ট তো আজও বুকের ভেতর টাটকা থাকার কথা। এত তাড়াতাড়ি এসব ভোলা যায় না। ভোলা উচিতও না।

তাসনিম জারা বলেন, যারা একসময় নিজেদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাদের কারও আচরণের কারণে যদি আজ আরেকটি পরিবার একই ধরনের যন্ত্রণা ভোগ করে, তবে সেটি অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের পোস্টের শেষাংশে তিনি লেখেন, একটি ১৮ বছরের ছেলে হয়তো সারাজীবন এক চোখে পৃথিবী দেখতে বাধ্য হবে। কিন্তু যারা এই পরিস্থিতির জন্য দায়ী, তারা দুই চোখ খোলা রেখেও বাস্তবতা ও মানবিকতার বিষয়টি উপলব্ধি করতে পারছেন না বলেই তার মন্তব্য।

বিজ্ঞাপন

তার এই ফেসবুক পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই আহত কিশোরটির দ্রুত সুস্থতা কামনা করেন এবং সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD