Logo

দীর্ঘ ২৫ মাস পর দেখা মিললো সোলায়মান সুখনের

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৬, ১৮:৪০
দীর্ঘ ২৫ মাস পর দেখা মিললো সোলায়মান সুখনের
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটাই নীরব হয়ে গিয়েছিলেন মোটিভেশনাল বক্তা, করপোরেট ব্যক্তিত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সোলায়মান সুখন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাকে আর জনসম্মুখেও দেখা যায়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো সক্রিয় উপস্থিতি ছিল না। তার সর্বশেষ পোস্ট ছিল ২০২৪ সালের ১৩ জুলাই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) প্রায় ২৫ মাস পর সোলায়মান সুখনের ফেসবুক পেজে আবারও একটি পোস্ট দেখা যায়। সেখানে ইউটিউবের একটি ভিডিওর সংযোগ শেয়ার করা হয়। পোস্টটির শিরোনাম ছিল ‘নিউক্লিয়ার ইজ দ্য ফিউচার’। দীর্ঘ সময় পর তার পেজে এমন পোস্ট প্রকাশের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সোলায়মান সুখনের শেয়ার করা ভিডিওটিতে বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক শক্তির ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওতে বর্তমান বিশ্বের জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ উৎপাদনে বিভিন্ন উৎসের অবদান এবং ভবিষ্যতে পারমাণবিক শক্তির সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

ভিডিওর মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:-

বিজ্ঞাপন

প্রথমবারের মতো বিশ্বজুড়ে নবায়নযোগ্য এবং পারমাণবিক শক্তি যৌথভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে কয়লাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের ৩৪% কয়লা থেকে এবং ৩৪% নবায়নযোগ্য উৎস থেকে আসে, এছাড়া ৯% আসে পারমাণবিক শক্তি থেকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমানে বিশ্বে প্রায় ৪৪০টি বাণিজ্যিক পারমাণবিক চুল্লি সচল রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৪টি, ফ্রান্সে ৫৭টি এবং চীনে প্রায় ৬৩টি চুল্লি রয়েছে। এছাড়া ৮০টি চুল্লি নির্মাণাধীন রয়েছে এবং ১০০টিরও বেশি পরিকল্পনাধীন রয়েছে।

বিজ্ঞাপন

জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ অনেক বেশি। জীবাশ্ম জ্বালানি খাতে ১.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের বিপরীতে নবায়নযোগ্য এবং পারমাণবিক শক্তি খাতে মোট বিনিয়োগ ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি।

ভূ-রাজনৈতিক সংকট এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্যের কারণে পারমাণবিক শক্তি নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা পাল্টাচ্ছে। অনেক দেশ এখন নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে অথবা পুরোনো কেন্দ্রগুলো পুনরায় চালুর পরিকল্পনা করছে।

তবে এই রিপোর্ট লেখার পর সোলায়মান সুখন তার ফেসবুক পেজ হতে ইউটিউবের লিংক সংযুক্ত করা ‘নিউক্লিয়ার ইজ থ্যা ফিউচার’ পোস্ট কিছুক্ষণ পরে ডিলিট করে দেন।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, সোলায়মান সুখন জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের সঙ্গে ছাত্র আন্দোলন দমানোর বিষয়ে পরিকল্পনা করেছেন। এজন্য আন্দোলনের সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোর করে স্কিপ্টেড ভিডিও বানানোর হুমকি দেয়া হয়েছে। এর বিনিময়ে তাদেরকে লাখ টাকার লোভও দেখানো হয়েছে। এমন অজস্র অভিযোগ সুলাইমান সুখনের বিরুদ্ধে। তার সঙ্গে সরকারকে মদদ দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে।

উল্লেখ্য, সোলায়মান সুখন সর্বশেষ মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের প্রধান জনসংযোগ বিভাগের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দীর্ঘ সময় তার কোনো সক্রিয়তা ছিল না। প্রায় ২৫ মাস পর মঙ্গলবার তার ফেসবুক পেজে একটি ভিডিওর সংযোগ শেয়ার করার মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD