Logo

এবার এডিসির মদ কিনতে টাকা দেওয়ার ভিডিও ভাইরাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১৭:৪৬
এবার এডিসির মদ কিনতে টাকা দেওয়ার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে নিজের কার্যালয়ে বসে মানিব্যাগ থেকে টাকা বের করে এক ব্যক্তির হাতে দিতে দেখা যায়। ভিডিওটি ঘিরে দাবি করা হচ্ছে, ওই অর্থ মদ কেনার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত তার দপ্তরে বসে কয়েকজনের সঙ্গে কথোপকথনে অংশ নিচ্ছেন। আলোচনার একপর্যায়ে কেরু অ্যান্ড কোম্পানির নাম উল্লেখ করা হয় এবং পরে তাকে মানিব্যাগ থেকে প্রায় তিন হাজার টাকা বের করে অন্য একজনের হাতে তুলে দিতে দেখা যায়। ভিডিওটির ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি ও মন্তব্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ভিডিওটির সত্যতা, প্রেক্ষাপট কিংবা অভিযোগের বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

একইভাবে এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের প্রতিক্রিয়া জানার জন্য বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ। তিনি বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে প্রশ্ন তৈরি করে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা তদন্তের ঘোষণা দেওয়া হয়নি। অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD