Logo

মানবিক নেতৃত্বে নতুন আস্থা তারেক রহমান

profile picture
বশির হোসেন খান
২৩ মে, ২০২৬, ১৪:২৩
মানবিক নেতৃত্বে নতুন আস্থা তারেক রহমান
ছবি : জনবাণী গ্রাফিক্স

দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ক্ষমতার সংঘর্ষ, প্রতিহিংসার আগুন, বিভাজনের বিষাক্ত সংস্কৃতি এবং জনবিচ্ছিন্ন শাসনের যে কঠিন বাস্তবতা তৈরি হয়েছিল, তাতে সাধারণ মানুষের মধ্যে জন্ম নিয়েছিল গভীর অনাস্থা ও হতাশা। রাষ্ট্র যেন ধীরে ধীরে মানুষের জীবন থেকে দূরে সরে গিয়ে কেবল ক্ষমতার বলয়ে আবদ্ধ হয়ে পড়ছিল।

বিজ্ঞাপন

ঠিক সেই সময় রাজনীতির প্রচলিত ধারা ভেঙে এক ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উন্নয়নের আলোচনাকে রাজপথের ব্যানার কিংবা মেগা প্রকল্পের সীমাবদ্ধতা থেকে বের করে নিয়ে এসেছেন মানুষের ঘরে, কৃষকের মাঠে, শ্রমজীবী মানুষের সংগ্রামে এবং নি¤œআয়ের পরিবারের বেঁচে থাকার লড়াইয়ে।

ক্ষমতা গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই প্রতিশ্রুতি অনুযায়ী “কৃষক কার্ড”, “ফ্যামিলি কার্ড”, কৃষিঋণ মওকুফ, নারী সহায়তা, খালখননে মত বৃহৎ কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা সম্প্রসারণের মতো ধারাবাহিক জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি এমন এক রাজনৈতিক বার্তা দিয়েছেন, যা দেশের প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ কেবল প্রশাসনিক কর্মসূচি নয়; বরং এটি একটি গভীর মানবিক রাষ্ট্রচিন্তার বহিঃপ্রকাশ যেখানে রাষ্ট্রের শক্তি পরিমাপ করা হবে না কেবল অবকাঠামোর উচ্চতায়, বরং সাধারণ মানুষের মুখে ফিরিয়ে আনা স্বস্তি, নিরাপত্তা ও মর্যাদার মধ্য দিয়ে।

বিজ্ঞাপন

সম্প্রতি রামিসা হত্যাকা-ের ঘটনায় নিহত রামিসার পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া, তাদের প্রতি গভীর সমবেদনা জানানো এবং আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়ে তারেক রহমান আবারও মানবিক রাজনীতির এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি শুধু একটি আনুষ্ঠানিক সহানুভূতি নয়; বরং মানুষের দুঃসময়ে রাষ্ট্র ও রাজনীতিকে পাশে থাকার বার্তা দেওয়ার একটি শক্তিশালী উদাহরণ।

বহু বছর পর দেশের রাজনৈতিক অঙ্গনে এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে আবারও রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে সেই মানুষগুলো যারা এতদিন উন্নয়নের পরিসংখ্যানে ছিল, কিন্তু রাষ্ট্রীয় অগ্রাধিকারে ছিল উপেক্ষিত। কৃষকের ঘাম, শ্রমজীবী মানুষের সংগ্রাম, প্রান্তিক পরিবারের বেঁচে থাকার লড়াই এবং নারীর অর্থনৈতিক নিরাপত্তাকে সামনে এনে তারেক রহমান যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছেন রাষ্ট্রের প্রকৃত শক্তি কংক্রিটের দেয়ালে নয়, মানুষের আস্থায়; উন্নয়নের প্রকৃত সফলতা দৃশ্যমান স্থাপনায় নয়, বরং মানুষের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার মধ্যেই নিহিত।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল প্রশাসনিক কর্মসূচি নয়; বরং “মানুষের রাষ্ট্র” গড়ার এক সুস্পষ্ট রাজনৈতিক দর্শনের প্রতিফলন। দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও ধৈর্য, কৌশল ও সংযম ধরে রেখে তিনি নিজেকে এমন এক নেতৃত্বের প্রতীকে পরিণত করার চেষ্টা করছেন, যেখানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকছে মানুষ ও ন্যায়বিচার। সাম্প্রতিক আলোচিত রামিসার হত্যার ঘটনায় হত্যাকারীকে বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়ায় আলোচনাকে আরও তীব্র করেছে। মিরপুরে রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো, বাবা-মাকে সান্ত¡না দেওয়া এবং বিচার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুরো ঘটনাই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেখানে তিনি কোনো রাজনৈতিক ভাষণ দেননি; বরং একজন সহমর্মী মানুষের মতো পরিবারের কষ্ট, আতঙ্ক ও অসহায়ত্বের কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন। পরিবারকে উদ্দেশ্য করে তিনি স্পষ্টভাবে জানান, “কোনো অন্যায় যেন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চাপা না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” একই সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত আইনি সহায়তা, তদন্ত তদারকি এবং বিচারিক প্রক্রিয়া কার্যকর রাখার বিষয়েও তিনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনের একাংশের মতে, এ ঘটনাই প্রমাণ করে যে তারেক রহমান কেবল রাজনৈতিক বক্তব্যের নেতা নন; বরং সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে জানেন। যেখানে বহু রাজনীতিক কেবল মঞ্চকেন্দ্রিক বক্তব্যে সীমাবদ্ধ থাকেন, সেখানে ভুক্তভোগী পরিবারের দরজায় গিয়ে তাদের কান্না, শোক ও নিরাপত্তাহীনতার কথা শোনা রাজনৈতিক সংস্কৃতিতে এক ভিন্ন বার্তা বহন করে।

বিজ্ঞাপন

এছাড়াও তার রাজনৈতিক কর্মকা-ে এখন স্পষ্টভাবে ফুটে উঠছে কৌশলগত দৃঢ়তা ও সাংগঠনিক পুনর্গঠনের পরিকল্পনা। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি অতীতের দুঃখগাঁথা শুনে আবেগে ভেসে যাওয়ার পরিবর্তে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক জবাবদিহিতা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছেন। তার ঘনিষ্ঠদের মতে, তিনি “কম বলেন, বেশি শোনেন; আবেগ নয়, সিদ্ধান্ত নেন বাস্তবতা বিশ্লেষণ করে।”

বিশ্লেষকদের ধারণা, তারেক রহমানের রাজনৈতিক দর্শনের একটি বড় দিক হলো প্রতিহিংসার বদলে কৌশল, ব্যক্তিকেন্দ্রিক প্রচারের বদলে সংগঠন, আর ক্ষমতার অহংকারের বদলে মানুষের প্রতি দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা। আর এ কারণেই তরুণ প্রজন্মের একটি অংশ তার মধ্যে নতুন রাজনৈতিক সম্ভাবনা দেখতে শুরু করেছে। একই সঙ্গে ব্যক্তিজীবনে মিতব্যয়ী আচরণ, আত্মীয়স্বজনকে রাজনৈতিক বলয়ের কেন্দ্রবিন্দুতে না আনা এবং প্রকাশ্য আড়ম্বর এড়িয়ে চলার বিষয়গুলোও তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

তার বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক অধিকার এই তিনটি বিষয় বারবার উঠে আসে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। সব মিলিয়ে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান নিজেকে এমন এক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছেন, যেখানে কঠোর রাজনৈতিক অবস্থানের পাশাপাশি মানবিক সংবেদনশীলতাও সমান গুরুত্ব পাচ্ছে। সমর্থকদের ভাষায় “রাজনীতির মঞ্চে বক্তা অনেকেই আছেন, কিন্তু মানুষের কান্নার পাশে দাঁড়াতে পারেন খুব কম মানুষ; আর সেখানেই তারেক রহমান আলাদা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD