দূরদর্শী নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তরে নতুন দিগন্ত

সরকারি সেবাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে দক্ষ, দূরদর্শী ও জবাবদিহিমূলক নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। সেই নেতৃত্বের কার্যকর প্রতিফলন ঘটেছে গণপূর্ত অধিদপ্তরের প্রশাসনিক কর্মকান্ডে। সুপরিকল্পিত কর্মপরিকল্পনা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অবকাঠামো নির্মাণ অন্যতম প্রধান ভিত্তি। আধুনিক হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন, আদালত, সরকারি আবাসন এবং জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণপূর্ত অধিদপ্তর।
এই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারিগরি তদারকি, গুণগত মান নিশ্চিতকরণ এবং বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে চলছে। ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব সফলভাবে পালন করছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাঠপর্যায়ের প্রকৌশল কার্যক্রম, সরকারি অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রশাসনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে তিনি একটি কার্যকর কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
দাপ্তরিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ফাইল নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় জোরদারের ফলে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমে দৃশ্যমান গতি এসেছে।
বিজ্ঞাপন
অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধান প্রকৌশলী সময়ানুবর্তিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন। প্রতিটি শাখার কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নিয়মিত পর্যালোচনা সভা, অগ্রগতি মূল্যায়ন এবং বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
এর ফলে প্রশাসনিক জবাবদিহিতা যেমন বেড়েছে, তেমনি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধও বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইন তথ্য সংরক্ষণ, দাপ্তরিক নথিপত্রের ডিজিটাল ব্যবস্থাপনা এবং তথ্যপ্রবাহ সহজ করার ফলে সেবার মান উন্নত হয়েছে। একই সঙ্গে কাগজনির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগও প্রশংসিত হয়েছে। জনবল ব্যবস্থাপনায়ও এসেছে নতুন গতি। দক্ষতা, যোগ্যতা ও কর্মক্ষমতার ভিত্তিতে দায়িত্ব বণ্টনের ফলে প্রতিটি শাখায় কাজের গতি বৃদ্ধি পেয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, কর্মশালা এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালুর উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়নের লক্ষ্যে প্রধান প্রকৌশলী নিয়মিত প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, মাঠপর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানে কার্যকর নির্দেশনা প্রদান করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে তথ্যপ্রাপ্তি সহজ করা, দ্রুত সাড়া প্রদান এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে। নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে আধুনিক প্রশাসনিক ব্যবস্থার প্রয়োগ অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, সফল নেতৃত্বের মূল শক্তি হলো দলগত কাজ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বাস্তবসম্মত সমস্যা সমাধানের সক্ষমতা। এই মূল্যবোধকে সামনে রেখেই প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হওয়ায় কর্মপরিবেশ আরও গতিশীল, সুশৃঙ্খল ও ফলপ্রসূ হয়েছে।
এ বিষয় বিশ্লেষক হাবিব উল্লাহ বলেন, দক্ষ নেতৃত্ব, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সমন্বয় ঘটলে সরকারি প্রতিষ্ঠানের সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে গণপূর্ত অধিদপ্তর আরও দক্ষ, আধুনিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।
কর্মপরিধি: গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক পদ। দেশের সরকারি ভবন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক স্থাপনা, আদালত ভবন এবং সরকারি আবাসনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমের কারিগরি ব্যবস্থাপনা এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়।
বিজ্ঞাপন
প্রধান প্রকৌশলী হিসেবে মো. খালেকুজ্জামান চৌধুরী প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, নির্মাণকাজের মান নিশ্চিত করা, প্রকৌশল কার্যক্রমে সমন্বয় তৈরি করা এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয় তাঁর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য। প্রকল্প বাস্তবায়নে সমস্যা চিহ্নিত করা, সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
উন্নয়ন প্রকল্পে তদারকি ও সমন্বয়: সরকারি অবকাঠামো নির্মাণে সময়, ব্যয় ও গুণগত মান এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় রেখে গণপূর্ত অধিদপ্তরের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে কার্যক্রমের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র বলছে, প্রধান প্রকৌশলী হিসেবে মো. খালেকুজ্জামান চৌধুরী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নে অংশ নিয়েছেন। কারিগরি সভা, পর্যালোচনা বৈঠক এবং মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়ছে আধুনিক ও টেকসই অবকাঠামোর চাহিদা। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশগত ঝুঁকি এবং নতুন প্রযুক্তির ব্যবহার সবকিছু বিবেচনায় রেখে সরকারি স্থাপনা নির্মাণে আরও কার্যকর পরিকল্পনা প্রয়োজন।
হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন ও অন্যান্য জনকল্যাণমূলক স্থাপনার ক্ষেত্রে শুধু নির্মাণ নয়, দীর্ঘমেয়াদি ব্যবহার উপযোগিতা, নিরাপত্তা এবং মান নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দক্ষ প্রকৌশল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আগামীর প্রত্যাশা: দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা, প্রকৌশল জ্ঞান এবং প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে মো. খালেকুজ্জামান চৌধুরী গণপূর্ত অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সেবার মানোন্নয়নের মাধ্যমে অধিদপ্তরকে আরও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যাশা রয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবকাঠামো একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সেই ভিত্তিকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ নেতৃত্ব, সঠিক পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়নের সমন্বয় আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
উন্নয়নে নতুন প্রত্যাশা: বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারি অবকাঠামো এখন শুধু ভবন নির্মাণে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে টেকসই উন্নয়ন, জলবায়ু-সহনশীল নকশা, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং নাগরিকবান্ধব সেবার ধারণা। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন, আদালত, সরকারি আবাসন এবং অন্যান্য জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণে আধুনিক প্রকৌশল প্রযুক্তির ব্যবহারকে ক্রমেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এই পরিবর্তিত বাস্তবতায় গণপূর্ত অধিদপ্তরের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নকশা প্রণয়ন, নির্মাণকাজের কারিগরি তদারকি, গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, মাঠপর্যায়ে সমন্বয় এবং নির্মাণের মান নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল নথি ব্যবস্থাপনা, অনলাইন সমন্বয় এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নগর পরিকল্পনা ও অবকাঠামো বিশেষজ্ঞ ড. আবির চৌধুরী বলেন, জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে ভবিষ্যতের সরকারি স্থাপনা নির্মাণ করতে হবে। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, জ্বালানি-সাশ্রয়ী নকশা, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূমিকম্প-সহনশীল কাঠামো এবং স্মার্ট ভবন ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। এসব বিষয় পরিকল্পনার শুরু থেকেই অন্তর্ভুক্ত করা গেলে সরকারি বিনিয়োগের দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করা সহজ হবে।
বিজ্ঞাপন
প্রকৌশল খাত-সংশ্লিষ্টদের মতে, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শুধু নতুন প্রকল্প গ্রহণ নয়, বিদ্যমান সরকারি অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও সংস্কারেও সমান গুরুত্ব দিতে হবে। পরিকল্পিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সরকারি সম্পদের স্থায়িত্ব বাড়বে এবং ব্যয়ও দীর্ঘমেয়াদে কমে আসবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে নিরাপদ, মানসম্মত ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিত উন্নয়ন, দক্ষ প্রকৌশল ব্যবস্থাপনা এবং কার্যকর বাস্তবায়নের সমন্বয়ই আগামী দিনের সাফল্যের প্রধান ভিত্তি হয়ে উঠতে পারে এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট মহলের।
এ বিষয় গণপূর্ত অধিদপ্তরে প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, “গণপূর্ত অধিদপ্তরের প্রতিটি কার্যক্রমে আমরা গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জনগণের জন্য নিরাপদ, টেকসই ও মানসম্মত সরকারি অবকাঠামো নির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গণপূর্ত অধিদপ্তর ভবিষ্যতেও সততা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে।”








