Logo

র‍্যাঙ্কিংয়ে বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সূর্যকুমার

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
র‍্যাঙ্কিংয়ে বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সূর্যকুমার
ছবি: সংগৃহীত

বর্তমান খুব ভালো সময় পার করছেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টিতে তার ২২ ম্যাচের ক্যারিয়ারে ৩৮-এর ওপর গড়, ১৭৫-এর ওপর স্ট্রাইকরেট। বোঝাই যাচ্ছে, এই ফরম্যাটে ক...

বিজ্ঞাপন

বর্তমান খুব ভালো সময় পার করছেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টিতে তার ২২ ম্যাচের ক্যারিয়ারে ৩৮-এর ওপর গড়, ১৭৫-এর ওপর স্ট্রাইকরেট। বোঝাই যাচ্ছে, এই ফরম্যাটে কতটা ভয়ংকর সূর্যকুমার যাদব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬৫ রান তাড়া করে ভারত সহজেই জিতেছে, সূর্য ৪৪ বলে খেলেন ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস।

বিজ্ঞাপন

এমন ইনিংসের পর আইসিসি টি-টোয়েন্টি ব্যাটার ব়্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সূর্য। তিন ধাপ এগিয়ে তিনি এখন চলে এসেছেন দুই নম্বরে। এখন নিঃশ্বাস ফেলছেন শীর্ষে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ঘাড়ে।

সূর্যকুমারের সংগ্রহ এখন ৮১৬ পয়েন্ট। বাবরের পয়েন্ট ৮১৮। পরের টি-টোয়েন্টিতে ভালো করলে সূর্যের সুযোগ থাকবে পাকিস্তান অধিনায়ককে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নেওয়ার।

ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার এখন সূর্যকুমার। ভারতের আরেক ব্যাটার ইশান কিষাণ ১৪ নম্বরে জায়গা পেয়েছেন। ১৬ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। লোকেশ রাহুল রয়েছেন ২০ নম্বরে। বিরাট কোহলি টি-টোয়েন্টিতে আর প্রথম ২০ জন ব্যাটারের মধ্যেও নেই। নামতে নামতে একেবারে ২৮ নম্বরে নেমে গিয়েছেন।

বিজ্ঞাপন

বাবর আজম যথারীতি এক নম্বর জায়গা ধরে রেখেছেন। তিনে রয়েছেন তারই স্বদেশি মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম রয়েছেন চারে। পাঁচে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD