Logo

‘দেশে যোগ্যতার মূল্যায়ন হয় না’

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
‘দেশে যোগ্যতার মূল্যায়ন হয় না’
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপের দলে ঠাই হয়নি সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। এদিকে এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নিতে পারছেন না স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি।&nb...

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপের দলে ঠাই হয়নি সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। এদিকে এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নিতে পারছেন না স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি। 

তার মতে এই দেশে ‘যোগ্য লোকের কোন মূল্যায়ন হয় না’।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিষ্টি লিখেছেন,  'এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!...' 

উল্লেখ্য বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১২১ টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহর ব্যাট সাম্প্রতিক সময়ে ছিল বেশ মলিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এশিয়া কাপের আগ পর্যন্ত ১৪ ইনিংসে ১৭.৪১ গড় ও ১০০.৪৮ স্ট্রাইক রেটে ২০৯ রান করেন মাহমুদউল্লাহ। এশিয়া কাপেও তিনি কিছু করে দেখাতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে করেন ২৫ রান, শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ২২ বলে ২৭। 

বিজ্ঞাপন

গত বিশ্বকাপে মাহমুদউল্লাহ ছিলেন বাংলাদেশের অধিনায়ক। তার অধীনে কোন মতে কোয়ালিফায়ার রাউন্ড পেরুলেও সুপার টুয়েলভে সব ম্যাচ হারে বাংলাদেশ। দলের বেহাল দশায় নীরব ছিল অধিনায়কের ব্যাট। বিশ্বকাপের পর নাজুক অবস্থায় নেতৃত্ব ধরে রাখেন ৩৭ বছরের এই ব্যাটার।

মাহমুদউল্লাহ টেস্ট থেকে গত বছর অবসরে গেছেন। টি-টোয়েন্টি দল থেকে এবার বাদ পড়লেন। কেবল ওয়ানডেতেই এখনো জায়গা আছে তার।

জেবি/ আরএইচ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD