Logo

শ্রীলঙ্কার বিরুদ্ধে স্নায়বিক জয় নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

profile picture
জনবাণী ডেস্ক
৬ নভেম্বর, ২০২২, ১৫:১১
শ্রীলঙ্কার বিরুদ্ধে স্নায়বিক জয় নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে দর্শক বানিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার (৫ অক্টোবর) আগে ব্যাট করে ৮ উইকেটে শ্রীলঙ্কা করে ১৪১ রান। জবাবে ইংল্যান্ড ৪ উইকেট আর ২ বল হাতে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে।

এ নিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ইংলিশরা। এর আগে ২০১০, ২০১৬ ও ২০২১ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল তারা। তার মধ্যে ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়। আর ২০১৬ সালে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১৪১-৮ (২০ ওভার): নিসাঙ্কা ৬৭ (৪৫); উড ৩-২৬

বিজ্ঞাপন

ইংল্যান্ড ১৪৪-৬ (১৯.৪ ওভার): হেলস ৪৭ (৩০), স্টোকস ৪২* (৩৬)

এইচআর/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD