Logo

পদত্যাগ করলেন বাংলাদেশের ব্যাটিং কোচ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
পদত্যাগ করলেন বাংলাদেশের ব্যাটিং কোচ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। বিসিবির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের...

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। বিসিবির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এক্সক্লুসিভ প্রতিবেদনে প্রিন্সের পদত্যাগের খবর প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার পত্রিকা ইন্ডিপেন্ডেট। তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানিয়েছে, পরিবারকে সময় দিতেই দায়িত্ব ছেড়েছেন প্রিন্স।

দক্ষিণ আফ্রিকার পত্রিকাটি জানিয়েছে, আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না প্রিন্স।

বিজ্ঞাপন

প্রিন্সের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস বলেন, আমরা প্রিন্সের পাঠানো পদত্যাগের মেইল পেয়েছি। তিনি পারিবারিক কারণে পদত্যাগ করেছেন। এবিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের দায়িত্ব পান প্রিন্স। আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু হঠাৎ করেই চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন তিনি। এ বিষয়ে অবশ্য আইওএল জানিয়েছে, পরিবারকে আরও সময় দিতে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটার।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD