Logo

একাধিক চমক নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে দল ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
একাধিক চমক নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে দল ঘোষণা
ছবি: সংগৃহীত

একাধিক চমক দিয়েই সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সদস্যের এ দলে আছ...

বিজ্ঞাপন

একাধিক চমক দিয়েই সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সদস্যের এ দলে আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার।

অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন এই দলে ওপেনার হিসেবে দলে আছেন লিটন দাস। সেইসঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নিউজিল্যান্ডেই টেস্ট অভিষেক করা তরুণ মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ড সিরিজে টেস্টে ধৈর্যশীল ব্যাটিং করে প্রশংসা কুড়ানোর পর বিপিএলের অভিষেক আসরেও দারুণ ব্যাটিং করছেন এই তরুণ ব্যাটার।

জয় ছাড়াও এখনও ওয়ানডে না খেলা ক্রিকেটারদের মধ্যে ডাক পেয়েছেন ব্যাটার ইয়াসির আলী, পেসার এবাদত হোসাইন ও স্পিনার নাসুম আহমেদ। 

বিজ্ঞাপন

বরাবরের মতো এবারও চলমান বিপিএলে দারুণ ব্যাটিং করেছেন ইয়াসির। বিপিএলে ভালো বোলিং করেছেন বর্তমানে টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য নাসুমও।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:  তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসাইন, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও মাহমুদুল হাসান জয়।

একনজরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি- 

বিজ্ঞাপন

আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা, যা আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচ ২৫ ফেব্রুয়ারি ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। সকাল ১১টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

তিনটি ওয়ানডে ছাড়াও আফগানদের সাথে খেলা হবে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ। যা অনুষ্ঠিত হবে মার্চের ৩ ও ৫ তারিখে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD