Logo

ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত ২ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন!

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ২৩:০৩
ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত ২ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন!
ছবি: সংগৃহীত

ভারতীয় নারী দলের অধিনায়ক কমপক্ষে ২ ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

গেল শনিবার বাংলাদেশের বিপক্ষে  আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙ্গা ও  খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বাংলাদেশ নারী দল ও আম্পায়ারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর! 

শাস্তি হিসেবে তাকে ৪টি ডিমেরিটস পয়েন্ট দেয়ার পাশাপাশি ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে নেয়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার।

বিজ্ঞাপন

তবে মূল খবর হচ্ছে, ভারতীয় নারী দলের অধিনায়ক কমপক্ষে ২ ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

যদিও বাংলাদেশের ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার তাকে সরাসরি নিষিদ্ধ করেনি। তবে বাস্তবে ম্যাচ সাসপেন্ড হচ্ছেন হারমানপ্রিত। কারণ, তার নামের পাশে যে ৪টি ডিমেরিটস পয়েন্ট যুক্ত হচ্ছে, সেটা হওয়া মানেই কমপক্ষে ২ ম্যাচ সাসপেন্ড। বিসিবির এক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।

বিজ্ঞাপন

প্রসঙ্গতঃ স্ট্যাম্প ভাঙ্গার শাস্তি স্বরূপ ম্যাচ ফির ৫০ ভাগ কাটা গেছে হারমানপ্রিত কউরের। সঙ্গে একটি ডিমেরিটস পয়েন্ট যুক্ত হয়েছে। আর বাংলাদেশ দল ও আম্পায়ার সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের শাস্তি হিসেবে ৩টি ডিমেরিটস পয়েন্ট যুক্ত হয়েছে। আরও ২৫ ভাগ ম্যাচ ফি কাটা যাবে তার। সব মিলিয়ে ৭৫ ভাগ ম্যাচ ফি কাটা যাওয়ার পাশাপাশি এবং ৪টি ডিমেরিটস পয়েন্টসও যুক্ত হবে।

বিজ্ঞাপন

আইসিসির নিয়ম অনুসারে, কারো নামের পাশে ৪টি ডিমেরিটস পয়েন্ট যুক্ত হওয়া মানেই ১ টেস্ট কিংবা দুটি সীমিত ওভারের ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি। যদিও বিষয়টা এখনও আইসিসি প্রেস রিলিজ দিয়ে জানায়নি। জানা গেছে, একটি ডিমেরিটস পয়েন্ট কমানোর জন্য আইসিসির কাছে আবেদন করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এ কারণেই প্রেস রিলিজ আসতে বিলম্ব।

বিজ্ঞাপন

জেবি/এসব

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD