Logo

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৩
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
ছবি: সংগৃহীত

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আসন্ন সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি খেলতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে কিউইরা। 

মিরপুর শের-ই-বাংলায় আগামী ২১ সেপ্টেম্বর সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আসন্ন সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি। 

বিজ্ঞাপন

যেখানে সর্বোচ্চ ১৫০০ টাকা দামে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডে ১০০০, ক্লাব হাউসে বসে ৫০০ টাকা খরচ করতে হবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ৩০০ টাকা। আর সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে।

বিজ্ঞাপন

আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে। এ ছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD