Logo

বিশ্বকাপে কোহলির নতুন রেকর্ড

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৩, ০৫:৪০
বিশ্বকাপে কোহলির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে এনিয়ে ১৫তম ক্যাচ ছিল তার।

বিজ্ঞাপন

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি রেকর্ড গড়েছেন। এখন থেকে তিনি বিশ্বকাপে ক্যাচ নেওয়া ভারতীয় ক্রিকেটার মধ্যে সর্বোচ্চ। এ রেকর্ড গড়ার পথে তিনি কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেকে পেছনে ফেলেছেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে জসপ্রীত বুমরাহর বলে মিচেল মার্শের তুলে দেয়া বল ক্যাচ ধরে এ রেকর্ড গড়েছেন কোহলি। বিশ্বকাপে এনিয়ে ১৫তম ক্যাচ ছিল তার। আর তাতেই কুম্বলে (১৪) পড়ে যান পেছনে। ১২টি ক্যাচ নিয়ে কপিল দেব ও শচীন টেন্ডুলকার তৃতীয় স্থানে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন মোহাম্মদ আজহারউদ্দিনের (১৫৬)।  এছাড়া ১৪৬ ক্যাচ নিয়ে তাকে চোখ রাঙাচ্ছেন কোহলি। উইকেটকিপার বাদে বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড রিকি পন্টিংয়ের। ব্যাট থেকে সরাসরি অস্ট্রেলিয়ার অধিনায়কে হাতে বল ধরা পড়েছে ২৮ বার।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD