Logo

যুব এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৭
যুব এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
ছবি: সংগৃহীত

আর গ্রুপ এ-তে লড়াই করবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, ছাড়াও আফগানিস্তান ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

আরব আমিরাতের দুবাইতে মাঠে আগামী ৮ ডিসেম্বর  অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট শুরু হতে যাচ্ছে।  এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। 

রবিবার (৩ ডিসেম্বর) টুর্নামেন্ট উপলক্ষে  ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ছাড়া আরও ৩ টাইগার যুবাকে স্ট্যান্ডবাই রেখেছে বিসিবি।

বিজ্ঞাপন

এবারের যুব এশিয়া কাপের এবারের আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে তারা। বাংলাদেশের যুবারা গ্রুপ বি-তে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও জাপানকে। আর গ্রুপ এ-তে লড়াই করবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, ছাড়াও আফগানিস্তান ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ১১ ডিসেম্বর জাপান ও ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে যুব টাইগাররা।

বিজ্ঞাপন

একনজরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

বিজ্ঞাপন

মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফা মৃধা।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD