Logo

এমপি সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৪, ০৩:৩৬
এমপি সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বিসিবি
ছবি: সংগৃহীত

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তাঁর বনানী কার্যালয়ে সংবাদিকদের এ কথা জানান।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনে জয়লাভ করার জন্য সাকিব-মাশরাফিকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তাঁর বনানী কার্যালয়ে সংবাদিকদের এ কথা জানান। 

বিজ্ঞাপন

তিনি বলেন, “তাদের দু’জনকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব সেটা আমরা এখনো ঠিক করিনি।”

বিজ্ঞাপন

মাশরাফিকে নিয়ে তিনি বলেন, “মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে। নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে। মাশরাফির মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিল। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন সংসদ সদস্য সাকিবকে নিয়ে তার ভাষ্য, “এবার সাকিব হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (এমপি হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD