Logo

ব্যাপারটা নতুন, আস্তে আস্তে বাট অভ্যাস হয়ে যাবে: সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারী, ২০২৪, ০১:০০
47Shares
ব্যাপারটা নতুন, আস্তে আস্তে বাট অভ্যাস হয়ে যাবে: সাকিব
ছবি: সংগৃহীত

সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে নিয়েছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত সাকিব আ হাসানের মন্তব্য, ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে।

বুধাবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শপথ নিতে এসে গণমাধ্যমকে সাকিব বলেন, “ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পান ৫ হাজার ৯৭৩ ভোট।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD