Logo

বিপিএলের আগেই বিয়ে সারলেন টাইগার পেসার

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৪, ০৫:৪৮
বিপিএলের আগেই বিয়ে সারলেন টাইগার পেসার
ছবি: সংগৃহীত

তবে এর মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই টাইগার পেসার

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুক্রবার (১৯ জানুয়ারি) মাঠে গড়াবে। এবারের আসরের দল গুলো ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে। আসন্ন এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন জাতীয় দলের পেস বোলার সৈয়দ খালেদ আহমেদ। তবে এর মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই টাইগার পেসার।

বুধবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফাইড সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহর বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সী ‌এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে নিজের স্ত্রীর সাথে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে এই পেসার লেখেন, আমি আনুষ্ঠানিকভাবে তার।

খালেদ আহমেদ বাংলাদেশ দলের হয়ে ১২টি টেস্ট এবং ২টি ওয়ানডে ম্যাচ খেলে ২৪ উইকেট শিকার করেন। টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে ৫৪ উইকেট শিকার করেন এ পেসার। এর বাদেও প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ১৩৩ উইকেট তুলে নিয়েছেন খালেদ। লিস্ট এ ক্রিকেটে ৫৩ ম্যাচে তার মোট সংগ্রহ ৭৩ উইকেট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিপিএলের গত আসরেও বরিশালের হয়ে অংশ নিয়েছিলেন তিনি। আর এবারও তাকে দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির সংশ্লিষ্টরা। তবে আসন্ন বিপিএলের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করলেন জাতীয় দলের এই তারকা পেসার।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD