Logo

নাসির হোসেনকে ২ বছর নিষিদ্ধ করল আইসিসি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৪, ০৬:১৯
নাসির হোসেনকে ২ বছর নিষিদ্ধ করল আইসিসি
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের টি-১০ লিগ খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন নাসির।

বিজ্ঞাপন

 ক্রিকেট সম্পর্কিত সব ধরনের কর্মকাণ্ড থেকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আরব আমিরাতের টি-১০ লিগ খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন নাসির। আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

নাসিরের বিপক্ষে অ্যান্টি করাপশন বিধিতে মোট তিনটি অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগ  নাসির নিজেও স্বীকার করে নিয়েছেন। আইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞাপন

আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০১১ সালের ১৪ আগস্ট থেকে ২৫ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬৫টি ওয়ানডে, ৩১টি টি-টোয়েন্টি আর ১৯টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন নাসির হোসেন। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ২ হাজার ৬৯৫ রান। আর বল হাতে আন্তর্জাতিকে ১১৫ ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ৩৯ উইকেট।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার এখন নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD