Logo

ঢাকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে রংপুর

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৪, ০৫:৩৭
ঢাকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে রংপুর
ছবি: সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুরুটা বেশ ভালো করেছিল ঢাকা।

বিজ্ঞাপন

চলমান বিপিএলের ১২তম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স। ৩ ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে রংপুর। আর ২ ম্যাচে ঢাকা জিতেছে একটিতে।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুরুটা বেশ ভালো করেছিল ঢাকা। কিন্তু পরের ম্যাচেই হেরে বসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। সিলেটে আজই প্রথম ম্যাচ খেলতে নামছে তারা। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এনেছে ৩টি। অপরদিকে একই একাদশ নিয়ে খেলছে রংপুর।

বিজ্ঞাপন

ঢাকা একাদশ: নাঈম শেখ, দানুশকা গুনাথিলাকা, সায়েম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, লাসিথ ক্রুসপুল, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

রংপুর একাদশ: রনি তালুকদার, বাবর আজম, ব্রেন্ডন কিং, নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ নবি, মাহাদী হাসান, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD