Logo

ঢাকাকে ১৮৪ রানের টার্গেট দিল রংপুর

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৪, ০৭:৪৯
ঢাকাকে ১৮৪ রানের টার্গেট দিল রংপুর
ছবি: সংগৃহীত

নির্ধারিত ২০ ওভারে এই রান তুলতে রাইডার্সদের খোয়া গেছে ৮ উইকেট।

বিজ্ঞাপন

চলমান বিপিএলের ১২তম ম্যাচে ১৩ বলে ২০ রান করে ফেরেন ব্রেন্ডন কিং। তবে আরেক ওপেনার বাবর আজম টিকে থাকলেন। ৪৬ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর।

এরপর বাকি টপ অর্ডাররা সুবিধা করতে না পারলেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে রীতিমতো ছোটোখাটো একটা টাইফুন তোলেন আফগান ব্যাটার আজমতুল্লাহ ওমরজাই। ১৫ বলে ৩২ রান করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাবর আর ওমরজাইর ব্যাটে ভর করে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় রংপুর। নির্ধারিত ২০ ওভারে এই রান তুলতে রাইডার্সদের খোয়া গেছে ৮ উইকেট।

বিজ্ঞাপন

ঢাকার পক্ষে ৪ ওভারে ৩২ রান খরচায়  তিন উইকেট নিয়েছেন আরাফাত সানি। এছাড়া একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও গুনাথিলাকা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD