Logo

সন্তান প্রসবের পর প্রাণ গেল সাফজয়ী নারী ফুটবলারের

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৪, ০২:৪০
সন্তান প্রসবের পর প্রাণ গেল সাফজয়ী নারী ফুটবলারের
ছবি: সংগৃহীত

ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে।

বিজ্ঞাপন

সন্তান প্রসবের পর স্ট্রোকে আক্রান্ত হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য  ফুটবলার রাজিয়া সুলতানার মারা গেছেন। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি গণমাধ্যমকে জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। বুধবার রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। এরপরেই রাত ৩টায় হঠাৎ রাজিয়া স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD