Logo

‘ইয়ামালকে বলের বাইরে রাখতে পারলেই বার্সেলোনাকে থামানো সম্ভব’

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ২০:১১
‘ইয়ামালকে বলের বাইরে রাখতে পারলেই বার্সেলোনাকে থামানো সম্ভব’
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি ও দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির তরুণ তারকা লামিনে ইয়ামালকে থামাতে বিশেষ কোনো ডিফেন্ডারের ওপর নির্ভর করতে চান না পিএসজি কোচ লুইস এনরিকে। তাঁর মতে, বার্সেলোনাকে আটকে রাখতে হলে দলগতভাবে রক্ষণ সামলানোর পাশাপাশি বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে।

বিজ্ঞাপন

সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ইয়ামালকে নিষ্ক্রিয় রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো বার্সেলোনাকে বল থেকে দূরে রাখা। ইয়ামাল বল না পেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তবে বাস্তবে কাজটি যে কঠিন, সেটিও স্বীকার করেছেন পিএসজি কোচ।

এনরিকের ভাষায়, ‘লামিনে ইয়ামালকে থামানোর সবচেয়ে ভালো উপায় হলো বার্সেলোনাকে বল থেকে দূরে রাখা। সে যদি বলই না পায়, তাহলে সবকিছু শান্ত থাকবে। এটাই আদর্শ পরিস্থিতি। তবে আমরা জানি, বাস্তবে এমনটা করা কঠিন। বার্সেলোনা ও ইয়ামালের বিপক্ষে খেলা মোটেও সহজ নয়।’

শুধু ইয়ামালকে ঘিরে পরিকল্পনা করলেই চলবে না বলে মনে করেন এনরিকে। বার্সেলোনার আক্রমণভাগে রাফিনহা, পেদ্রিসহ একাধিক বিশ্বমানের ফুটবলার রয়েছেন। তাই প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পুরো দলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বার্সেলোনার মতো মানসম্পন্ন দলের বিপক্ষে রক্ষণ সামলানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। তবে বিষয়টি শুধু ইয়ামালকে ঘিরে নয়। রাফিনহা, পেদ্রিসহ তাদের দলে অনেক শীর্ষমানের খেলোয়াড় রয়েছে।’

সাম্প্রতিক সময়ে পিএসজি ও বার্সেলোনার লড়াইয়ে ইয়ামালের সঙ্গে পিএসজির পর্তুগিজ লেফট-ব্যাক নুনো মেন্দেজের দ্বৈরথ আলাদা করে আলোচনায় এসেছে। গত বছর বার্সেলোনার মাঠে পিএসজির ২-১ গোলের জয়েও এই লড়াই ছিল ম্যাচের উল্লেখযোগ্য দিকগুলোর একটি।

তবে চোটের কারণে এবার খেলতে পারবেন না মেন্দেজ। ফলে ইয়ামালকে সামলানোর দায়িত্বে লুকাস দিনিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এনরিকে স্পষ্ট করেছেন, তরুণ এই স্প্যানিশ তারকাকে আটকানোর দায়িত্ব কোনো একজন ডিফেন্ডারের নয়; বরং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টাই হবে মূল কৌশল।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে জয় পেয়েছে দলটি। এই সময়ে ইয়ামাল করেছেন ৯ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০ গোল। গোল করা ও করানো—দুই ক্ষেত্রেই দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে জায়গা করে নেওয়ার পর থেকেই ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির তুলনা চলছে। একই পজিশনে খেলা এবং বার্সেলোনার বিখ্যাত ১০ নম্বর জার্সি পরার কারণে সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

তবে বার্সেলোনায় মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকা এনরিকে মনে করেন, ইয়ামালকে এখনই সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে তুলনা করা উচিত নয়। বরং নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার সুযোগ দেওয়া প্রয়োজন তরুণ এই তারকাকে।

বিজ্ঞাপন

এনরিকে বলেন, ‘আমার মনে হয়, লামিনে নিজেই লামিনে হতে চায় এবং সে খুব ভালো করছে। খেলার প্রতিটি দিকেই সে উন্নতি করছে। কিন্তু আপনি যদি তাকে সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা করেন, তাহলে শেষ পর্যন্ত একজনই জিতবে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে হয়তো এ বিষয়ে আলোচনা করা যাবে। কিন্তু এই মুহূর্তে তাকে মেসির সঙ্গে তুলনা না করাই ভালো।’

মঙ্গলবারের ম্যাচটি দুই দলের তারকাদের লড়াইয়ের পাশাপাশি ইউরোপের দুই শক্তিশালী দলের সামর্থ্য যাচাইয়েরও বড় পরীক্ষা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে বার্সেলোনা। আক্রমণেও দুর্দান্ত দলটি। প্রতিপক্ষের জালে এখন পর্যন্ত ৪৮ গোল করেছে কাতালান ক্লাবটি, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে চারটিরও বেশি।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগেও দুই দলের শুরুটা সমান। পিএসজি ও বার্সেলোনা—দুই দলই নিজেদের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে। ফলে প্যারিসের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে।

তবে এই ম্যাচের ফল দিয়ে পুরো মৌসুমের চিত্র নির্ধারণ করা যাবে না বলে মনে করেন এনরিকে। তাঁর মতে, চ্যাম্পিয়ন্স লিগের প্রকৃত শিরোপার লড়াই জমে উঠবে আরও পরে, বিশেষ করে এপ্রিলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পিএসজি কোচ বলেন, ‘প্রতিযোগিতার কাঠামোর কারণেই এখন এই ম্যাচটি হচ্ছে। কিন্তু এই ম্যাচ ভবিষ্যতে কী ঘটবে, তা বলে দেয় না। আমি জানি, আমরা দুদলই শিরোপার অন্যতম দাবিদার। তবে আরও দল রয়েছে। প্রতিযোগিতা মাত্র শুরু হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে এপ্রিলে, এখন নয়। এপ্রিলে যে দলগুলো থাকবে, তারাই শিরোপার জন্য লড়বে। এটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, কিন্তু এখানে কেবল তিন পয়েন্টের লড়াই।’

বার্সেলোনার সঙ্গে এনরিকের সম্পর্কও দীর্ঘদিনের। খেলোয়াড় হিসেবে কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন তিনি, পরে প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। ক্লাবটির সঙ্গে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে পিএসজির কোচ হিসেবে বার্সেলোনার মুখোমুখি হওয়া নিয়ে এখন আর আগের মতো অস্বস্তি বোধ করেন না তিনি।

এনরিকে বলেন, ‘আমি বার্সেলোনার সদস্য। সেখানে খেলেছি, কোচও ছিলাম। কাতালোনিয়ার সঙ্গে আমার অসাধারণ সম্পর্ক রয়েছে। আমার স্ত্রী ও সন্তানরাও কাতালান।’

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘আমরা প্রায়ই বার্সেলোনার মুখোমুখি হই। শুরুতে বিষয়টি অদ্ভুত লাগত, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি। তারা আমাদের মতোই ফুটবল খেলতে পছন্দ করে। তাদের দলে প্রচুর প্রতিভা রয়েছে এবং তারা এমন কিছু মূল্যবোধ তুলে ধরে, যেগুলো আমি পছন্দ করি।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD