মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি হ্যান্ডবলে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ নারী দল। মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতে ভালো খেললেও প্রথমার্ধে ছন্দ ধরে রাখতে পারেনি মালদ্বীপ। বিরতিতে যাওয়ার আগে ১৬-৫ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। এই অর্ধে বাংলাদেশের ১৭ গোলের বিপরীতে ১৫ গোল করে অতিথি দলটি। তবে প্রথমার্ধে বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি তারা। ৩৩-২০ গোলের ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার। তিনি একাই করেছেন ৮ গোল।
বিজ্ঞাপন
আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে, ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বুধবার দুপুর ২টায় মালদ্বীপ খেলবে নেপালের বিপক্ষে।








