Logo

ফ্রান্সে দাঙ্গার মধ্যে লুট মেসির স্বাক্ষরিত জার্সি ও আর্মব্যান্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ১৪:১৬
ফ্রান্সে দাঙ্গার মধ্যে লুট মেসির স্বাক্ষরিত জার্সি ও আর্মব্যান্ড
ছবি: সংগৃহীত

স্কুলশিক্ষা সংস্কারের দাবি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে সহিংসতা ও লুটপাটের ঘটনাও ঘটছে। এরই মধ্যে প্যারিসের একটি দোকান থেকে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড চুরির ঘটনা সামনে এসেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্যারিসের কেন্দ্রস্থলে একটি দোকান থেকে দুজন ব্যক্তি মেসির স্মৃতিচিহ্ন নিয়ে যাচ্ছেন। পরে মুখোশ পরা এক ব্যক্তিকে ক্যামেরার সামনে চুরি করা জার্সি ও আর্মব্যান্ড দেখাতেও দেখা যায়।

প্যালেস দে লা রিপাবলিকের কাছে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেসির স্বাক্ষরযুক্ত এসব স্মৃতিচিহ্নের আর্থিক মূল্যের পাশাপাশি আবেগীয় মূল্যও রয়েছে।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মেসির সাবেক দুই ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনার মধ্যে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ রয়েছে। ক্যারিয়ারে দুই ক্লাবের হয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন এই তারকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনায় ব্যাপক ধরপাকড় ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সহিংসতা, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এ পর্যন্ত ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভকারীদের হামলায় ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এ ছাড়া প্রায় দেড় হাজার দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ শনিবার দেশজুড়ে ব্যাপক অস্থিরতা তৈরি করে। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে সহিংসতায় রূপ নেওয়া এই পরিস্থিতিতে জননিরাপত্তা ও সম্পত্তি রক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD