ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে একাদশে পরিবর্তন আনছে বাংলাদেশ দল

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে শুধু জয় পেলেই চলবে না, ফাইনালে জায়গা নিশ্চিত করতে হিসাব মেলাতে হবে সমীকরণেরও।
বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। সে ক্ষেত্রে একাদশের বাইরে থাকতে পারেন সৌম্য সরকার। লিটন দাস চোটের কারণে ছিটকে পড়ায় তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে পারভেজ ইমনকে।
সম্ভাব্য একাদশে তিন নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে সাইফ হাসানের জায়গাও ধরে রাখার সম্ভাবনা রয়েছে। অধিনায়ক তাওহিদ হৃদয় খেলবেন পাঁচ নম্বরে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লোয়ার মিডল অর্ডারে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। এরপর থাকবেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারসাম্য ধরে রাখার লক্ষ্য থাকবে বাংলাদেশের।
বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রিশাদ হোসেন একাদশের বাইরে থাকলে আলিস আল ইসলামের আন্তর্জাতিক অভিষেক হতে পারে।
পেস আক্রমণে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে একসঙ্গে দেখা যেতে পারে। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে এই তিন পেসারের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।
বিজ্ঞাপন
সম্ভাব্য বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।








