Logo

ট্রাকের ধাক্কায় লন্ডভন্ড সাবেক লঙ্কান অধিনায়কের কার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৪, ০৫:১৬
126Shares
ট্রাকের ধাক্কায় লন্ডভন্ড সাবেক লঙ্কান অধিনায়কের কার
ছবি: সংগৃহীত

লঙ্কান এ ক্রিকেটারকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

 ভয়াবহ গাড়ি দুর্ঘটনার স্বীকার হয়েছেন  শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন লাহিরু থিরিমান্নে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার উত্তর-মধ্য সহর অনুরাধাপুরার কাছে দুর্ঘটনার শিকার হন এই ক্রিকেটার। লঙ্কান এ ক্রিকেটারকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থিরিমান্নের আঘাত কতটা মারাত্নক, সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে বর্তমানে তিনি অনুরাধাপুরা টিচিং হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। থিরিমান্নের সঙ্গে গাড়িতে থাকা আরেকজনও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 জানা যায় দুর্ঘটনার সময় থিরিমান্নে তীর্থযাত্রায় ছিলেন। তার গাড়িটি অপর দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায়।

বিজ্ঞাপন

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তিনি দেশের হয়ে খেলেছেন ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ। দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন থিরিমান্নে, ২০১৪ সালে সদস্য ছিলেন লঙ্কান চ্যাম্পিয়ন দলের। এছাড়াও দুটি ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছেন সাবেক এই অধিনায়ক।

সর্বশেষ তিনি দেশের হয়ে খেলেছেন ২০২২ সালের মার্চে। পরের বছর জুলাইয়ে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেন এই লঙ্কান ।

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD