টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রায় চার মাসের বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে টাইগাররা।
বিজ্ঞাপন
এই ম্যাচের টসভাগ্য মেহেদী হাসান মিরাজের। টস জিতে তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, যার অর্থ শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান আগে ব্যাটিং করবে।
পরিসংখ্যানে দুই দলের লড়াইয়ে পাকিস্তান এগিয়ে আছে। এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডের মধ্যে ৩৪টিতে জয় পেয়েছে পাকিস্তান, বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ৫।
বিজ্ঞাপন
তবে আশার খবর হলো, বাংলাদেশের ৫টি জয় এর মধ্যে ৪টি এসেছে ঘরের মাঠে। বিশেষ করে ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে প্রাণিত।








