Logo

এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৪, ০৬:৫৫
এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে পাঁচবার শ্রীলঙ্কাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মেয়েরা

বিজ্ঞাপন

চলমান নারী এশিয়া কাপে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। দ্বিতীয় সেমিফাইনাল শেষে ফাইনালে তাদের সঙ্গী হলো শ্রীলঙ্কা। ফলে গত আসরের মতো এবারও এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা।

রবিবার (২৮ জুলাই) পাল্লেকেলেতে বিকেল সাড়ে ৩টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এর আগে এশিয়া কাপে পাঁচবার শ্রীলঙ্কাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মেয়েরা। ২০২২ সালের সবশেষ এশিয়া কাপের ফাইনালেও তারা শ্রীলঙ্কার স্বপ্নভঙ্গ করেছিল। বাংলাদেশে অনুষ্ঠিত সেই আসরেও লঙ্কান মেয়েরা ফাইনালে উঠেছিল পাকিস্তানকে হারিয়ে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD