Logo

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৩
পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ
ছবি: সংগৃহীত

পুত্র সন্তানের বাবা হলেন মোস্তাফিজ

বিজ্ঞাপন

আফগানিস্তান সিরিজে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে এই সিরিজে বিশ্রাম নিয়ে ছিলেন। 

বুধবার (৪ ডিসেম্বর) মোস্তাফিজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জানান পুত্র সন্তানের বাবা হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফিজ ও তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। মা এবং বাচ্চা দুজনই সুস্থ আছেন বলেও জানা তিনি। এ ছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন টাইগার পেসার।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের একটি ছেলে সন্তান হয়েছে। বাচ্চা আর মা দুজনেই দারুণ আছে। তাদের আপনার প্রার্থনায় রাখুন।

বিজ্ঞাপন

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে মোস্তাফিজ। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পত্তি। উল্লেখ্য, শিমুর বাবা রওনাকুল ইসলাম সম্পর্কে মোস্তাফিজের মামা হন।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD