১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে হারানোর মন্ত্র জানালেন জিদান

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। এরপর মাত্র ১৪ মিনিটে চার গোল করে নাটকীয় জয় তুলে নেয় জিনেদিন জিদানের দল। শেষ পর্যন্ত বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়ে নেশন্স লিগের ‘এ-১’ গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে ফ্রান্স।
বিজ্ঞাপন
শুরু থেকেই ম্যাচে দাপট ছিল ফ্রান্সের। একের পর এক আক্রমণ করেও ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না তারা। এরই মধ্যে পাল্টা আক্রমণ থেকে ৩৫ মিনিটে দোদি লুকেবাকিও গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় ফ্রান্স। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মাইকেল ওলিসে। ৭২ মিনিটে বদলি নামার পাঁচ মিনিট পর দেজিরে দুয়ে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান।
এরপর ৮১ মিনিটে রায়ান চেরকি গোল করে ফ্রান্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের শেষদিকে আরও দুই গোল করেন ওলিসে। ৮৮ ও ৯১তম মিনিটে তার জোড়া গোলে ১৪ মিনিটের মধ্যে বেলজিয়ামের বিপক্ষে চার গোলের পূর্ণতা পায় ফ্রান্স।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ম্যাচ শেষে এই নাটকীয় প্রত্যাবর্তনকে ফুটবলের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন জিদান। তিনি বলেন, ‘আজ রাতে যা হলো সেটাই ফুটবল, আমরা এটাকে ভালোবাসি। প্রথমার্ধে আমরা কিছু সমস্যায় পড়েছি, কিন্তু সেসবও খেলার অংশ। এমন ম্যাচ মাঝেমধ্যে এরকম হয়। ভুলের পর সবকিছু শুধরে নেওয়া সবসময়ই ভালো এবং দ্বিতীয়ার্ধে অসাধারণ এক পারফরম্যান্সে সেটা ঠিক করেছি। প্রথমার্ধে বারবারই আমরা অল্পের জন্য মিস করেছি। কিন্তু পরে যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়েছি তা অসাধারণ।’
বদলি ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করে জিদান বলেন, ‘আমরা জানতাম বদলি ফুটবলাররা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তারা উঁচুমানের ফুটবলার। কিন্তু আবারও বলছি, এটি ছিল সম্পূর্ণ দলীয় পারফরম্যান্স। যদিও বদলি ছেলেরা মাঠে নেমে পার্থক্য গড়ে দিয়েছে, তবে গত দুই সপ্তাহ ধরেই সবাই ভালো খেলেছে। প্রত্যেকেই নিজের ভূমিকা পালন করেছে এবং এটাই আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য।’
এই জয়ে নেশন্স লিগের ‘এ-১’ গ্রুপে চার ম্যাচে ফ্রান্সের পয়েন্ট দাঁড়িয়েছে ১০। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।
বিজ্ঞাপন
ম্যাচের নায়ক ওলিসেও দলের সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, ‘এটা ছিল সম্মিলিত প্রচেষ্টা। তার (জিদান) নিয়ে আসা নতুন ধারণা আমরা অনুসরণ করি। গত চারটি ম্যাচে আমরা এটা ভালোভাবে করেছি এবং এভাবেই চালিয়ে যাব।’








