শেষ বলে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে শেষ বলে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কান মেয়েরা।
বিজ্ঞাপন
এর আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল দলটি। তবে শেষ ওভারের রোমাঞ্চে ম্যাচ হাতছাড়া হয়।
বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার মাইমুনা নাহের। ৬ বলে ১ রান করেন তিনি। আরেক ওপেনার অচেনা জান্নাত করেন ২৪ বলে ১৬ রান। বিবি আয়েশা রানের খাতা খুলতে পারেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চতুর্থ উইকেটে দলনেতা সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। নিশি রানআউট হওয়ার আগে ৩৫ বলে ২৬ রান করেন। এরপর মাত্র ২২ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন সাদিয়া। সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ এবং কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান করেন।
বিজ্ঞাপন
১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। নেটমি উপেক্ষা ১০ বলে ৪ রান করে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানরা।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। বালাসুরিয়া ২১, মানুদি ১১, মাথসারা ৯, সেওমিনি ১০ এবং লিমানসা করেন ২ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম নেন একটি করে উইকেট।








