মুস্তাফিজের এমন বোলিং অপ্রত্যাশিত, বললেন খালেদ মাহমুদ সুজন

এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচে বল হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি মুস্তাফিজুর রহমান। বিশেষ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এক ওভারে ২৫ রান দেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের এমন পারফরম্যান্সকে অপ্রত্যাশিত বলেছেন সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন।
বিজ্ঞাপন
জাপানের উইকেটে মুস্তাফিজের এমন ব্যর্থতা তার কাছে বিস্ময়কর বলেও মন্তব্য করেন সুজন। তিনি বলেন, ‘খুব অপ্রত্যাশিত যে মুস্তাফিজ ভালো করেনি। খুবই অবিশ্বাস্য যে মুস্তাফিজ এত রান দিয়েছে ওই রকম উইকেটে। এটা হতেই পারে আসলে। তবে আমি জানি না মোসাদ্দেক কেন বল করেনি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোসাদ্দেক হোসেনকে দিয়ে বোলিং করালে বাংলাদেশ ভালো সুযোগ তৈরি করতে পারত বলে মনে করেন সুজন। তিনি বলেন, ‘এই উইকেটে মোসাদ্দেক হয়তো ইউসফুল হতে পারত। মোসাদ্দেক তো এই ফরম্যাটে ভালো বল করে। ওইখানে মোসাদ্দেক এক ওভারও বল করেনি, সেটা দেখে আমি একটু আশ্চর্য হয়েছি আসলে।’
ব্যাটারদের ব্যর্থতার কথাও তুলে ধরেন সুজন। তিনি বলেন, ‘সাইফ, তামিম, হৃদয়, লিটন তাদের কেউই রান করেনি। সুতরাং চারটা প্রথম সারির ব্যাটসম্যান রান না করলে ১৬৫ তাড়া করা খুবই কঠিন এই ফরম্যাটে। শুরুতেই উইকেট হারিয়ে ফেলার কারণে আর হয়নি।’
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার দল পূর্ণ শক্তির না হওয়ায় বাংলাদেশের হারের বিষয়টি আরও হতাশ করেছে সুজনকে। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার তো পূর্ণ শক্তির দল নয়। এটা একটু কষ্ট পেয়েছি যে, আমাদের তো অনেক শক্তিশালী দলই ছিল, সেখানে আমরা ভালো করিনি। এটা আমাদের খারাপ লাগারই ব্যাপার।’








