দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন

দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তার পরিবারে নতুন অতিথির আগমন ঘটে। দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হওয়ার সুখবরটি নিজেই জানিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দের খবরটি ভাগ করে নেন সাইফউদ্দিন।
পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
বিজ্ঞাপন
এদিকে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি।








