Logo

হকিতে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১৮:৫৯
হকিতে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে হকিতে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। ষষ্ঠ স্থান অর্জনের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও চীনের কাছে হেরে সেই সুযোগ হারায় বাংলাদেশ। এরপর স্থান নির্ধারণী ম্যাচে জয় দিয়ে হকি অভিযান শেষ করেছে দলটি।

বিজ্ঞাপন

শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে তৃতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম। এরপর থাইল্যান্ড আর ব্যবধান কমাতে পারেনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এই জয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে সপ্তম স্থানে থেকে অভিযান শেষ করল বাংলাদেশ। তবে আগামী এশিয়ান গেমসে অংশ নিতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD